শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

বরিশালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’  এই স্লোগান নিয়ে আজ ৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯ টায় দুর্নীতি দমন কমিশন বরিশাল এর আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সার্কিট হাউজ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন।পরে সার্কিট হাউজ সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, বরিশাল  জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন, সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন  বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ মোজাহার আলী সরদার।
এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অতিথিরা দুর্নীতি বিরোধী কার্যক্রমসহ দুর্নীতি প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।

আরো পড়ুন

বরিশালে অসাধারণ আয়োজনে সাংবাদিকদের আনন্দ ভ্রমণ

নিজস্ব প্রতিবেদক : বরিশালে মাঠ পর্যায়ে কর্মরত প্রায় অর্ধশতাধিক সাংবাদিকের অংশগ্রহণে আনন্দ ভ্রমণ ও অভিজ্ঞতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *