বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

কাউখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

কাউখালী প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার দক্ষিন বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাউখালী থানা পুলিশ তাকে সহযোগিতা করে।

জানা গেছে, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে কাউখালীর দক্ষিন বাজার এলাকায় অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে স্বর্নচুরা মিস্টির দোকানে ২ হাজার টাকা, সোহান মেডিকেল হলকে ২হাজার টাকা,রাজিব স্টোরকে ১ হাজার ৫শত টাকা, সোহান ব্রাদার্সকে ১ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে

 

 

আরো পড়ুন

সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশের নাগরিক- গণপূর্ত প্রতিমন্ত্রী

এস. এম. ইব্রাহীম, কাউখালী : ‎সনাতন ধর্মাবলম্বীদের পাশে সরকার রয়েছে উল্লেখ করে গৃহায়ন ও গণপূর্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *