শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভোলায় যৌথ বহিনীর অভিযানে দুজন আটক

ভোলা প্রতিনিধি : ‎নৌবাহিনীর টহল কার্যক্রমে নিয়োজিত একটি কন্টিনজেন্ট শনিবার (০৭ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বালিয়াকান্দী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

‎ভোলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার এবং অপরাধ দমনের লক্ষ্যে শনিবার (৭ ফেব্রুয়ারি) দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী, নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করছে।

‎গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী জানতে পারে, ওই এলাকায় অস্ত্র ও গোলাবারুদসহ সন্ত্রাসীরা অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর বিশেষায়িত আভিযানিক দল বরকন্দাজ জামে মসজিদ সংলগ্ন একটি টিনের ঘরে অভিযান চালিয়ে ১টি একনলা দেশীয় পাইপগান, ১টি একনলা বন্দুক, ২টি দেশীয় অস্ত্র (দাঁ) এবং ৯ রাউন্ড ৭.৬২ মিঃমিঃ এসএবল ও ৩ রাউন্ড শর্টগানের কার্তুজসহ মোট ১২ রাউন্ড লাইভ অ্যামুনেশন উদ্ধার করে।

‎এসময় চিহ্নিত সন্ত্রাসী জামাল উদ্দিন (সকেট জামাল) এর ঘনিষ্ঠ সহযোগী মোঃ সেলিম কাজী ও মোঃ হাসানকে আটক করা হয়। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

‎নৌবাহিনী সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস, মাদক এবং অন্যান্য অপরাধ প্রতিরোধে নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ বজায় রাখতে ৮টি জেলার অন্তর্গত ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টের মাধ্যমে প্রায় ৫ হাজার নৌবাহিনী সদস্য মোতায়েন রয়েছে।

‎ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে জানান, অস্ত্র দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তবে দুইজনের মধ্যে একজন অসুস্থ হওয়ায় তাকে ভোলা সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেতল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন

বোরহানউদ্দিনে উপজেলা জামায়াতের উদ্যোগে বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *