বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

কাউখালীতে শ্রমিক লীগের সাধারন সম্পাদক গ্রেফতার

কাউখালী প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রেজাউল কবীর লিটন তালুকদারকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

তিনি উজিয়াল খান এলাকার মানিক মিয়া কিন্ডার গার্টেন সংলগ্ন এলাকার বাসিন্দা এবং কচুয়াকাঠী গ্রামের মৃত হাবিবুর রহমান তালুকদারের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে লিটন তালুকদারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নির্মাণ কাজে বাধা, চাঁদাবাজী ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

কাউখালী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন তথ্য নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

আরো পড়ুন

নেছারাবাদে আগুনে পুড়ে ছাই ২৩ দোকান-বসতঘর, কোটি টাকার ক্ষতি

ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৭ নম্বর গুয়ারেখা ইউনিয়নের রুদ্রপুর বাজারে ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *