বুধবার, আগস্ট ৫, ২০২৬

বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন গ্রেফতার

বানারীপাড়া প্রতিনিধি //
বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেনকে (৪৮) আটক করেছে বানারীপাড়া থানা পুলিশ।

জানা গেছে গত ৫ জানুয়ারি গভীর রাতে ডেভিল হান্ট ফেজ-২ এর মাধ্যমে থানা পুলিশের একটি মোবাইল টিম বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গত অক্টোবর মাসে উপজেলার চাখার ইউনিয়ন বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক মনির সরদারের বসতঘরে পেট্রোল বোমা বিস্ফোরণ ও ঘর পোড়ানোয় অভিযুক্ত থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

ওই হামলায় মনির সরদারের বসত ঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। গতকাল (৬ জানুয়ারী) সকালে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

নব ভাবনা লেখক ফোরাম এবং মুক্তবুলি পাঠক ফোরামের যৌথ আয়োজনে মাসিক সাহিত্য আড্ডা

ফজলে রাব্বি : সাহিত্যচর্চা, সৃজনশীল চিন্তার বিকাশ এবং লেখক-পাঠকের মধ্যে পারস্পরিক মতবিনিময়ের লক্ষ্যে নব ভাবনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *