মঙ্গলবার, মে ৫, ২০২৬

বাউফলে আমীরে জামায়াতের জনসভা হবে গণতন্ত্রের পক্ষে গুরুত্বপূর্ণ সমাবেশ : ড. মাসুদ

আল আমিন, বাউফল : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদ (দাঁড়িপাল্লা প্রতীক)-এর সমর্থনে আগামী ৬ই ফেব্রুয়ারি বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিতব্য বিশাল নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় তিনি সোমবার রাত আনুমানিক ১১টায় বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে পুলিশের অভিযানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ডা. শফিকুল ইসলাম মাসুদ বলেন,“আমিরে জামায়াতের আগমন ও জনসভাকে কেন্দ্র করে একটি ভীতিকর পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। কোনো পূর্ব নোটিশ বা সুনির্দিষ্ট কারণ ছাড়াই গভীর রাতে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে অভিযান গণতান্ত্রিক রাজনীতির জন্য অশনিসংকেত।”

তিনি আরও বলেন,“এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করা যাবে না। আমরা শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে আমাদের নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাব এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কখনোই পিছপা হব না।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৬ই ফেব্রুয়ারি বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিতব্য জনসভাটি হবে গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পক্ষে একটি গুরুত্বপূর্ণ সমাবেশ। এতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ, স্থানীয় নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণের ব্যাপক উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

ডা. শফিকুল ইসলাম মাসুদ বাউফলবাসীর প্রতি সব ধরনের ভয়ভীতি উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে জনসভায় অংশগ্রহণের আহ্বান জানান। পাশাপাশি তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধ করেন।

আরো পড়ুন

বরিশালে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বরিশাল মহানগর ছাত্রদলের কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *