শনিবার, মার্চ ২১, ২০২৬

বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভা

অযাদ আলাউদ্দীন ।।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ ৪ ফেব্রুয়ারি বুধবার দুপুর ১২টায় বরিশাল আসছেন।  তিনি নগরীর বেলস পার্ক মাঠে বরিশাল বিভাগ বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। ইতোমধ্যে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিএনপি নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিলসহ জনসভাস্থলে আসছেন।

জনসভায় সভাপতিত্ব করবেন বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন ও সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান জানান, ইতোমধ্যে জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, সকাল নেতাকর্মীরা মাঠে আসতে শুরু করেছেন, আশা করছি  জনসভা জনসমুদ্রে রূপ নেবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ জনসভায় উপস্থিত রয়েছেন। এছাড়াও বরিশাল বিভাগের ৬ জেলার ২১টি সংসদীয় আসনের মধ্যে ১৯ জন বিএনপি প্রার্থীর ধানের শীষ প্রতীক তুলে দেবেন তারেক রহমান।

অপরদিকে বিএনপি জোটের শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ও ভোলা ১ (সদর) আসনের প্রাথী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ এবং গণ অধিকার পরিষদের সভাপতি ও  পটুয়াখালী -৩ (গলাচিপা-দশমিনা) আসনের প্রার্থী নুরুল হক নূরকেও বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আরো পড়ুন

স্বাধীনতার পর কোন সরকার এক মাসে এত সফলতা দেখাতে পারেনি : রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার পর কোনো সরকার মাত্র এক মাসে বর্তমান সরকারের মতো এত সাফল্য অর্জন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *