রবিবার, আগস্ট ২৩, ২০২৬

এমপির হোয়াটসঅ্যাপ হ্যাক করে টাকা দাবি

নিজস্ব প্রতিবেদক

বরিশাল-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ চেয়ে বার্তা পাঠানোর হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হওয়ার ঘটনা ঘটে বলে জানিয়েছে আবুল হোসেন খান। তিনি বলেন, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিলো। এখন ঠিক করা হয়েছে। অনেকের কাছে টাকা চাওয়া হয়। কিন্তু কেউ টাকা দেয়নি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও জানানো হয়েছে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সোহেল রানা জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে সাইবার অপরাধ দমন সংশ্লিষ্ট ইউনিটকে অবহিত করা হয়েছে। প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে হ্যাকারদের শনাক্তের চেষ্টা চলছে।

আরো পড়ুন

শিকলে বাঁধা মেয়ে, অসুস্থ বোন—ষাটোর্ধ্ব আছিয়ার একার লড়াই

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: মেয়ে ও বোন—দুজনই মানসিকভাবে অসুস্থ। একজনকে মানুষের ক্ষতি করার আশঙ্কায় শিকলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *