রবিবার, আগস্ট ২৩, ২০২৬

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

মাদারীপুর
মাদারীপুরের ডাসার উপজেলাতে ঢাকা-বরিশাল মহাসড়কে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ) সকাল আনুমানিক ১১টার দিকে ডাসার থানাধীন মেলকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াকাটা থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই কুয়াকাটা থেকে ছেড়ে আসা বাসের চালক এবং মহাসড়ক দিয়ে চলাচলরত এক ভ্যানচালক নিহত হন। দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হন। তাদের মধ্যে ৮ জনকে গুরুতর অবস্থায় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন- আজমিনা (৪০), জয়নুল (২৩), তুহিন (২০), রাসেল (২২), আব্দুল কাদের (৬৫), রবিউল ইসলাম (৩৭), সাদেক (৬০) এবং এক অজ্ঞাত ব্যক্তি। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মাদারীপুর সদর হাসপাতালের পুলিশ ইনচার্জ এএসআই আব্দুর রাজ্জাক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুইজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার পরপরই ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

আরো পড়ুন

শিকলে বাঁধা মেয়ে, অসুস্থ বোন—ষাটোর্ধ্ব আছিয়ার একার লড়াই

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: মেয়ে ও বোন—দুজনই মানসিকভাবে অসুস্থ। একজনকে মানুষের ক্ষতি করার আশঙ্কায় শিকলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *