শনিবার, অক্টোবর ১০, ২০২৬

রাজাপুরে এক রাতে চার বাড়িতে চুরি

বুলবুল আহমেদ, রাজাপুর
ঝালকাঠি জেলার রাজাপুরে একই রাতে চারটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তিনটি বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে চোরের দল। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ রাজাপুর ও পার্শ্ববর্তী বড় কৈবর্তখালী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা হলেন মো. হেলাল উদ্দিন হাওলাদার, মো. নুরুল ইসলাম সিকদার, মো. আফজাল হাওলাদার ও মো. আব্দুল খালেক হাওলাদার। পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, রাত ১টার পর ছুরি দিয়ে দরজা খুলে চোরেরা ঘরে ঢোকে। তিনটি বাড়ি থেকে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালায় তারা। তবে আব্দুল খালেক হাওলাদারের বাড়িতে ঢোকার সময় তার ছেলে মাসুম বিল্লাহ চিৎকার দিলে চোরেরা কিছু নিতে না পেরে পালিয়ে যায়।

আরো পড়ুন

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৩ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *