শনিবার, মে ২৩, ২০২৬

ক্লিন ও গ্রিন বাউফল গড়ার ঘোষণা ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির

বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলাকে একটি আদর্শ ‘ক্লিন ও গ্রিন’ শহর হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে বাউফল উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন। প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “একটি রাষ্ট্রের উন্নয়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো কাজই সফল হয় না। শুধু জনপ্রতিনিধি হিসেবে নয়, আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব হচ্ছে সমাজ ও রাষ্ট্রের মানবিক কাজগুলোতে নিজেদের সম্পৃক্ত করা। আপনারা আমাকে আপনাদের ‘খাদেম’ হিসেবে সেবা করার সুযোগ দিয়েছেন। এই দায়িত্ব যথাযথভাবে পালনে আমি সবসময় আপনাদের পাশে চাই।” তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে বাউফল উপজেলা জুড়ে ধারাবাহিক কার্যক্রম চালানো হবে। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হওয়া এই উদ্যোগ পর্যায়ক্রমে পুরো উপজেলায় ছড়িয়ে দেওয়া হবে। পরিচ্ছন্নতা কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসাহাক, নায়েবে আমীর মাওলানা রফিকুল্লাহসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

আরো পড়ুন

প্রাণ ফিরে পেলো মহাসড়কের পাশে ময়লা-আবর্জনায় মৃত লেক

ফাহিম ফিরোজ : একসময় যেখানে বিকেলের বাতাসে স্বস্তি খুঁজতেন স্থানীয়রা, সেই লেকপাড়ই পরিণত হয়েছিল দুর্গন্ধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *