রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
sursowly

ভোলায় সুরশৈলী একাডেমির সাংস্কৃতিক কর্মশালা

মোশাররফ মুন্না ॥

“মননে সৃজনধারা স্লোগানে” ভোলার উপশহর কুঞ্জেরহাট বাজারে সুরশৈলী কালচারাল একাডেমির উদ্যোগে দিনব্যাপি সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত হয়।

শুক্রবার কর্মশালায় প্রধান অতিথি ও ভাষার শুদ্ধ উচ্চারণ বিষয়ক প্রশিক্ষক ছিলেন- কবি ও লেখক ডা. গাজী তাহের লিটন এবং সভাপতিত্ব করেন জাবালে নূর মডেল মাদরাসার পরিচালক মাওলানা হাসান সিকদার।

উক্ত কর্মশালায় ইসলামী সংগীত, ছড়া, কবিতা ও ভাষার শুদ্ধ উচ্চারণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় সংস্কৃতি বিষয়ে প্রশিক্ষণ দেন আলহেরা শিল্পগোষ্ঠীর সাবেক পরিচালক শিহাবুদ্দিন মানিক, উজ্জীবন শিল্পগোষ্ঠীর সাবেক পরিচালক হুমায়ুন কবীর।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক কালের কন্ঠের জেলা অনলাইন প্রতিনিধি সাইফুস ইসলাম সাকিব। উপস্থিত অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মো. মহিবুল্লাহ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতি মো. ইউসুফ।

সুরশৈলী কালচারাল একাডেমীর পরিচালক ও কন্ঠশিল্পী জিয়াউদ্দিন সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় স্থানীয় পর্যায়ের স্কুল ও মাদরাসার শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়।

আরো পড়ুন

উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবা,মা ও ছেলেকে কুপিয়ে জখম, মামলা দায়ের

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে বাবা, মা ও ছেলেকে কুপিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *