শনিবার, মে ২৩, ২০২৬

কুয়াকাটায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট, মূল আসামি গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর কুয়াকাটায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও টাকা লুটের ঘটনায় প্রধান আসামি মো. মাকসুদ আকন (৩০)-কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে শনাক্ত ও গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা পৌরসভাস্থ সমুদ্র সৈকত এলাকায় মো. মনির হাওলাদারের একটি আচারের দোকান রয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মাকসুদ আকনের নেতৃত্বে শাহীন মুসুল্লী ও রহিমসহ কয়েকজন সন্ত্রাসী দোকানে ঢুকে ম্যানেজার মো. হাসানকে দোকান থেকে বের হয়ে যেতে বলে।

হাসান এতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাকে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করে এবং দোকানের মালামাল ভাঙচুর করে। এক পর্যায়ে দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ টাকা লুট করে তারা পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশ সুপারের নির্দেশে মহিপুর থানা পুলিশের একাধিক টিম অভিযানে নামে।

পুলিশ ঘটনাস্থল ও আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত করতে সক্ষম হয়। এরপর মহিপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মূল আসামি মাকসুদ আকনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাকসুদ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাজেদুল ইসলাম জানান, এ ঘটনায় মহিপুর থানায় একটি মামলা (মামলা নং-১০) দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত চলছে। ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

প্রাণ ফিরে পেলো মহাসড়কের পাশে ময়লা-আবর্জনায় মৃত লেক

ফাহিম ফিরোজ : একসময় যেখানে বিকেলের বাতাসে স্বস্তি খুঁজতেন স্থানীয়রা, সেই লেকপাড়ই পরিণত হয়েছিল দুর্গন্ধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *