শনিবার, মার্চ ১৪, ২০২৬

বিধাবঞ্চিতদের কর্মসংস্থান নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য রহমাতুল্লাহ

 সুবিধাবঞ্চিতদের কর্মসংস্থান নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। রোববার (১ মার্চ) বরিশাল সংবাদপত্র কর্মচারী কল্যান পরিষদের আয়োজনে ‘বরিশাল প্রেস ক্লাবে’ সুবিধাবঞ্চিত ও রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথী হিসেবে এ কথা বলেন তিনি।
এসময় রহমাতুল্লাহ বলেন, দীর্ঘদিনের শোষণ-নির্ভর রাজনীতির অবসান ঘটিয়ে বর্তমান সরকার উন্নয়ন ও মানবিকতার রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করছে।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দল-মত নির্বিশেষে সুবিধাবঞ্চিত মানুষের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তুলতে বদ্ধপরিকর। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করতে বিভিন্ন কর্মমুখী উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।
রহমাতুল্লাহ জানান, কৃষকদের সহায়তায় ইতোমধ্যে কৃষি ঋণ সংক্রান্ত একটি পাইলট প্রকল্পের আওতায় ১০ হাজার কৃষককে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতির চাঙ্গাভাব এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, সুবিধাবঞ্চিত মানুষকে দান নয়, কাজের সুযোগ দিতে হবে। কর্মসংস্থানই দারিদ্র্য বিমোচনের সবচেয়ে কার্যকর উপায়। সরকারের লক্ষ্য-প্রত্যেক মানুষ যেন নিজের পরিশ্রমে সম্মানজনক জীবনযাপন করতে পারে। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইফতার বিতরণের মাধ্যমে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন আয়োজকরা। বরিশাল প্রেস ক্লাবের সভাপতি মো: আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ বানী পত্রিকার সম্পাদক আযাদ আলাউদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, বরিশাল মহানগরীর সভাপতি মাস্টার মিজানুর রহমান,  প্রকাশক ও সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক এম. লোকমান হোসাইন,  মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন প্রমুখ।

আরো পড়ুন

বাম্পার ফলনেও বরিশালে তরমুজের দাম চড়া

ফাহিম ফিরোজ, বরিশাল : বরিশালে চলতি মৌসুমে তরমুজের বাম্পার ফলন হলেও বাজারে অস্বাভাবিক উচ্চ দামে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *