বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
{"source_type":"vicut","data":{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"18.2.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"667FCOGZ-I3MT-DY14-OZ5K-JU05C3GAU6X4","pictureId":"667FCOGZ-I3MT-DY14-OZ5K-JU05C3GAU6X4","capability_name":"capcut_photo_editor,capcut_image_filters"},"tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"18.2.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"667FCOGZ-I3MT-DY14-OZ5K-JU05C3GAU6X4","pictureId":"667FCOGZ-I3MT-DY14-OZ5K-JU05C3GAU6X4","capability_name":"capcut_photo_editor,capcut_image_filters"}"}

নতুন কর আরোপ ছাড়াই স্বরূপকাঠি পৌরসভার বাজেট ঘোষণা 

ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি :
পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য কোনো নতুন কর আরোপ ছাড়াই ৪৩ কোটি ৪৯ লাখ ৯১ হাজার ৯১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার  (৩০ জুন) দুপুরে পৌরসভা মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌর প্রশাসক ও নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত এ বাজেট ঘোষণা করেন।
ঘোষিত বাজেটে মোট আয়ের বিপরীতে মোট ব্যয় ধরা হয়েছে ৪২ কোটি ৯৯ লাখ ১০ হাজার ৩১০ টাকা। এতে উদ্বৃত্ত (স্থিতি) থাকছে ৫০ লাখ ৮০ হাজার ৭৮১ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক অমিত দত্ত বলেন, “এই বাজেটটি বাস্তবমুখী ও জনকল্যাণমূলক পরিকল্পনার ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে। পৌর এলাকার পানি সরবরাহ, সড়ক – ড্রেনসহ অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা ব্যবস্থার আধুনিকায়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অসহায় ও দুস্থ মানুষের জন্যও বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বাজেট বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, “স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। এই বাজেট পৌরবাসীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাইনুল হাসান, স্বরূপকাঠি পৌর নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পৌরসভার কর্মকর্তা – কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

বরিশালে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : নজরুল বর্ষ উপলক্ষে বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজেনে মাদরাসা ও কলেজ পর্যায়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *