নিজস্ব প্রতিবেদক
বরিশালের স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডসের উদ্দ্যাগে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন সম্পন্ন। বর্তমানে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতির কারণে নিন্ম আয়ের মানুষগুলো রমজানে দিশেহারা হয়ে উঠেছে। তারা পাচ্ছেন না তেমন কোন পর্যায়ের ত্রান সহায়তা। ঠিক তখনই বরিশালে মানবতার কল্যানে নিবেদিত সংগঠন লাভ ফর ফ্রেন্ডস এগিয়ে আসলো। ২০১৭ সাল থেকে ধারাবাহিক ভাবে কর্মহীন ও অসহায় দু:স্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে আসছে সংগঠনটি। বরিশাল নগরীর ২৫ নং ওয়ার্ড সাগরদী গাওছিয়া সড়কে ২রা মার্চ সোমবার সকাল ১১ঘটিকায় সংগঠনের পক্ষ থেকে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।উল্লেখ্য এর পূর্বে ২৩শে ফেব্রুয়ারিতে প্রথম ধাপে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছোলাবুট,আলু, পিয়াজ,লবন,চিড়া,চিনি,ট্যাং,মুড়ি,ডাল ইত্যাদি দেয়া হয়।অসহায় এই পরিবারগুলো ইফতার সামগ্রী উপহার পেয়ে লাভ ফর ফ্রেন্ডস সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। উক্ত কার্যক্রম পরিচালনা করার সময়ে সংগঠনের প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার বলেন সকলের সম্মিলিত প্রচেস্টায় ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়েছে ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত এবং অসহায় মানুষের পাশে থাকবে লাভ ফর ফ্রেন্ডস সংগঠন। অসহায় দু:স্থদের হাতে ইফতার সামগ্রী তুলে দেয় সংগঠনের সদস্য বৃন্দরা।এসময় সংগঠন এর সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, সদস্য মোঃ মিরাজ ও প্রতিষ্ঠাতা সভাপতি পারভেজ সিকদার উপস্থিত ছিলেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।