বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান

আজিম উদ্দিন খান, লালমোহন ।।
ভোলার লালমোহন উপজেলায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার জন্য সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের আবুগঞ্জ বাজারে বেসরকারি উন্নয়ন সংস্থা দ্বীপ উন্নয়ন সোসাইটির বাস্তবায়নে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ১০ জন প্রতিবন্ধী নারীকে সেলাই মেশিন ও ৫ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ক্ষুদ্র ব্যবসার জন্য ৩ জনকে আর্থিক সহায়তা ও ৫ জনকে ছাগল প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল।
দ্বীপ উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মো. ইউনুছ মিয়ার সভাপতিত্বে এ সময় লালমোহন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. সফিউল্যাহ হাওলাদার, ফয়সাল তালুকদার, কালমা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন বাহাদুর মিয়া, ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সাদা কাগজে ঠিকানা পড়তেই অজ্ঞান, ৪ দিন পর কিশোর সৌরভ দাস উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : বরিশালের ভাটিখানা এলাকা থেকে নিখোঁজ হওয়া এক স্কুলছাত্রকে চার দিন পর কক্সবাজারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *