সোমবার, মার্চ ২৩, ২০২৬

বানারীপাড়ার উদয়কাঠী বাজারে বিক্যাশ ও মুদি ব্যবসায়ীকে হত্যা

মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া ।।
বরিশালের বানারীপাড়ার উদয়কাঠী বাজারের মুদি ও বিক্যাশ ব্যবসায়ী মোঃ তৈয়ব বাহাদুর হত্যার ঘটনা পুরোই রহস্যজনক। জানাগেছে, তৈয়ব প্রতিদিনের মতো রাত ১১ টা পর্যন্ত উদয়কাঠী বাজারের মুদি ও বিক্যাশ’র দোকানে ব্যাবসায়িক কাজে কর্মরত ছিলেন। এ সময় ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মামুনুর রশীদ স্বপন ও তার সাথে অবস্থান করছিলেন।

রাত ১১টার পরে তিনি দোকান বন্ধ করে দোকানের টাকা নিয়ে বাসায় রওয়ানা হলেও বাসায় পৌছাননি। তাকে না পেয়ে দুশ্চিন্তাগ্রস্ত পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত ৩ টার দিকে বাড়ি যাওয়ার পথে ৬ নং ওয়ার্ডের স্বপন চেয়ারম্যানের বাড়ির সামনে একটি জমিতে তার নিথর দেহ পড়ে থাকা অবস্থায় দেখতে পায়। বিষয়টি রহস্যজনক ও পরিকল্পিত।

এলাকাবাসীর ধারনা দোকানের মোটা অংকের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে একটি চক্র টাকা পয়সা ছিনিয়ে নিয়ে তৈয়বকে হত্যা করে তার লাশ জমির পাশে ফেলে রেখে পালিয়ে গেছে।
এই নির্মম ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে অজানা আতঙ্ক। পুরো বিষয়টি রহস্যজনক।
এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মজিবুর রহমান জানান, বানারীপাড়া-উজিরপুর এলাকার এএসপি (সার্কেল) সৌমেন্দ্র কুমার বাইন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তৈয়বের লাশ উদ্ধারের ঘটনায় প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছেন তারা।

আরো পড়ুন

তজুমদ্দিনে বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা, ‘উদারতার দেয়াল’ আত্মপ্রকাশ

বিশেষ প্রতিবেদক।। ভোলার তজুমদ্দিন উপজেলার গোলকপুর রাজকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক ব্যতিক্রমী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *