শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬

নেছারাবাদে বাল্যবিবাহ প্রতিরোধে যুব কল্যাণ ফাউন্ডেশনের সচেতনতামূলক কর্মশালা

নিজেস্ব প্রতিবেদকঃ

পিরোজপুরের নেছারাবাদে বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ মার্চ (বৃহস্পতিবার) বিকেল ৩টায় উপজেলার সেহাংগল বাজারে যুব কল্যাণ ফাউন্ডেশনের কার্যালয়ে সংস্থাটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​যুব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মুন্নি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মমিনুল হক। ​কর্মশালায় বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি যা একটি মেয়ের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়তে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। বক্তারা উপস্থিত যুব সমাজকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার আহ্বান জানান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: নিয়াজ হায়দার, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, নেছারাবাদ। ​শহিদুল ইসলাম, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। মোহাম্মদ হোসাইন, উপদেষ্টা, যুব কল্যাণ ফাউন্ডেশন। শেখর সুতার, প্রমূখ । কর্মশালায় অংশগ্রহণকারীরা এ ধরনের সময়োপযোগী উদ্যোগের জন্য যুব কল্যাণ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার অনুরোধ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার শপথ গ্রহণ করেন।

আরো পড়ুন

পিরোজপুরে আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাতবার্ষিকী পালিত

জাকির ফরাজী : ‎জুমার নামাজের পর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *