শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

মুলাদীতে নানা আয়োজনে জাতীয় দিবস পালিত

মুলাদী প্রতিনিধি:
বরিশালের মুলাদীতে গত ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি জাতীয় জীবনের তাৎপর্যপূর্ণ ও গৌরবোজ্জ্বল এই দিনটি যথাযথো মর্যাদায়, ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে মুলাদী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত করে। ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বর ৩১ (একত্রিশ) বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানের সূচনা, সকল সরকারি, বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৬টায় শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ। সকাল ৮টায় মুলাদী সরকারি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন করে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন সংগঠন অংশ গ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
উপলক্ষে মুলাদীতে যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।
এ সময় মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট, মুলাদী প্রেসক্লাব, পৌরসভাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতিতে কলেজ মাঠ প্রাঙ্গণ ভরে ওঠে। মাঠটি সুন্দরভাবে সাজিয়ে সকলের দৃষ্টি নন্দন করেছেন মুলাদী সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ ইকবাল হোসেন। মুলাদী সরকারী কলেজ মাঠে জাতীয় সংগীত পরিবেশনার সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম সরওয়ার ও সাথে ছিলেন মুলাদী থানা অফিসার ইনচার্জ আরাফাত জাহান চৌধুরী। উপস্থিত ছিলেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড মো: শুক্কুর
আহম্মেদ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরাগ শাহা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, উপজেলা জামায়াতের আমীর মাও: আবু ছালেহ, উপজেলা বিএনপির যুগ্ম-
আহবায়ক অধ্যাপক মনিরুজ্জামান মনির, মুলাদী পৌরসভা বিএনপির আহবায়ক এনামুল হক ইনু, পৌরসভা জামায়াতের আমীর মো: হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ সাইয়েদুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সাবু, সদস্য সচিব মিজান হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রোকনুজ্জামান মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, মুলাদী সরকারি কলেজের

অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, মুলাদী সরকারী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাসির উদ্দিন, মুলাদী থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো. মাসুদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এইচ এম সুমন, মুলাদী থানা তদন্ত কর্মকর্তা মোমিন উদ্দিন, বিএনপি নেতা আফজালুল করিম, পৌরসভা ছাত্রদলের আহবায়ক সোহানুর রহমান সোহান ও মুলাদী সরকারী কলেজের
ছাত্রদলের সভাপতি মোঃ রিফাত মল্লিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স শহীদ বীর মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা। বাদ জোহর বীরমুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মসজিদ ও উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা। দুপুুরে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন ও বিকাল ৩টায় মুলাদী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় উপজেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ।

আরো পড়ুন

চরফ্যাশনের বেতুয়া প্রশান্তি পার্কে বিনোদনপ্রেমী পর্যটকদের সরব উপস্থিতি

নুর উল্লাহ আরিফ, চরফ্যাশন  বেতুয়া প্রশান্তি পার্ক, অবসাদগ্রস্ত হৃদয়ে শান্তি-সুখের বাতায়ন শহরের ইট-পাথরের দেয়ালবন্ধি জীবন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *