রবিবার, জুন ২৮, ২০২৬

মুলাদীতে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি, জামায়াত নেতৃবৃন্দের সহযোগিতার আশ্বাস

ভূঁইয়া কামাল, মুলাদী

বরিশালের মুলাদী পৌরসভার ২নং ওয়ার্ড পাইতিখোলা খেয়াঘাট ব্যাবসা প্রতিষ্ঠানে গতকাল ২৬ মার্চ রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে দোকানগুলোর মালামাল পুড়ে ছাই হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৭লক্ষ টাকার উপরে হবে। সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।

শুক্রবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন, মুলাদী উপজেলা জামায়াতের আমীর, মাওলানা আবু সালেহ, মুলাদী পৌরসভা জামায়াত আমীর মো: অধ্যক্ষ হুমায়ুন কবির, মুলাদী পৌরসভা জামায়াত সেক্রেটারি মো: কামাল হোসেন, মুলাদী পৌরসভা ২নং ওয়ার্ড সভাপতি মো: হাফিজুর রহমান খান সবুজ, মুলাদী ব্যবসায়ী শাখা সভাপতি মো: মাসুম বিল্লাহ ও শ্রমিক কল্যাণ ফেডারেশন মুলাদী উপজেলা সভাপতি মো:আলাউদ্দিন প্যাদা প্রমুখ। ক্ষতিগ্রস্তরা হলেন ব্যাবসায়ী সোহরাব সিকদার, শাহিন খান, দেলোয়ার হাওলাদার, রুহুল আমিন হাওলাদার ও বেল্লাল সিকদার।

পরিদর্শনকালে জামায়াত নেতৃবৃন্দ আগুনের ভয়াবহতা দেখে গভীর দুঃখ প্রকাশ করেন। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সাথে কথা বলেন এবং ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করার পরামর্শ দেন। জামায়াতের উপজেলা আমীর মাওলানা আবু সালেহ বলেন, “বিপদ-আপদ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এই কঠিন সময়ে আমরা ক্ষতিগ্রস্ত ভাইদের পাশে আছি। আমাদের পক্ষ থেকে সব ধরনের মানবিক ও সাংগঠনিক সহযোগিতা অব্যাহত থাকবে।” নেতৃবৃন্দ বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে জানান যে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পুনর্বাসন এবং দোকানটি পুনরায় চালু করার জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাধ্যমত আর্থিক ও অন্যান্য সহযোগিতার ব্যবস্থা করা হবে। একই সাথে তারা সরকারের নিকট ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য দ্রুত ক্ষতিপূরণ ও প্রণোদনার
দাবি জানান।

আরো পড়ুন

কৃষিতে নীরব বিপ্লব: সবজির সবুজ সমারোহে স্বাবলম্বী নীলগঞ্জের কুমিরমারা গ্রাম

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রাম আজ কৃষি উৎপাদনের এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *