মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

বামনায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহত

মোঃ ওমর ফারুক সাবু, বামনা  প্রতিনিধি: বরগুনার বামনায় আজ সোমবার উপজেলার ডৌয়াতলা গাজী হায়দার প্রি-ক্যাডেট
এন্ড আঞ্জুমানারা হাই স্কুলের সামনে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোসাঃ
আসমা বেগম (৩৩) নামের এক শিক্ষিকা নিহত হয়। নিহত আসমা বেগম
ডৌয়াতলা গাজী হায়দার প্রি-ক্যাডেট এন্ড আঞ্জুমানারা হাই স্কুলের শিক্ষিকা ।
ঘটনার বিবরণে জানাযায়, বেলা ১১ ঘটিকায় স্কুল ছুটি হলে দেড় বছরের মেয়ে
হুময়রা আক্তারকে নিয়ে স্কুলের সামনে মহাসড়ক পাড়াপারের সময় হলতা ডৌয়াতলা
ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের ওয়ালের পাশ দিয়ে যাতায়াতে সময় বিপরীত
দিক হতে আসা একটি ডায়া (টমটম) গাড়ি আসমা বেগমকে চাপা দিলে
ঘটনাস্থলেই আসমা বেগম মারা যায়। নিহত আসমা বেগম উপজেলার ডৌয়াতলা
ইউনিয়নের গুদিঘাটা গ্রাম ও ফুলঝুড়ি কৃষি ব্যাংক শাখায় কর্মরত মোঃ এনামুল
হকের স্ত্রী।
দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয় জনতা ঘাতক ড্রাইভার মোঃ জাহিদুল ইসলামকে
আটক করে। তার ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে ডায়া গাড়ির টায়ারে আগুন
ধরিয়ে দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। পরে পুলিশ এসে
ঘটনাস্থল থেকে ঘাতক ড্রাইভার মোঃ জাহিদুল ইসলামকে উদ্ধার করে সড়কে অবরোধ
নিয়ন্ত্রণে এনে যানচালাচল সচল করে।
এ ব্যাপারে বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন খান জানান ,
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আসমা বেগমের লাশ ও ঘাতক ড্রাইভার জাহিদকে উদ্ধার
করে থানা হেফাজত এনেছি। তবে লাশ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণের
প্রস্তুতি চলছে। এ বিষয়ে অভিযোগ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চর কাটার অভিযোগ

রিয়াজ ফরাজী: ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একতা বাজারসংলগ্ন চর থেকে অবৈধভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *