রবিবার, অক্টোবর ৪, ২০২৬

ঝালকাঠিতে নদীতে গোসল করতে নেমে মাদ্রাসাছাত্র নিখোঁজ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কিফাইতনগর এলাকায় গাবখান নদীতে গোসল করতে নেমে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মাদ্রাসাছাত্রের নাম আলিফ (১৫)। সে রাজধানী ঢাকার উত্তরা হাউস বিল্ডিং এলাকার বাসিন্দা সেলিম চৌধুরীর ছেলে। স্থানীয়রা জানায়, ঈদের পাঁচদিন আগে আলিফ তার নানা বাড়িতে বেড়াতে আসে।

শনিবার দুপুরে ছোট ভাই আলফিন ও খালাতো ভাই টুকটুকের সঙ্গে নদীতে গোসল করতে নামে। এদের মধ্যে আলিফ সাঁতার জানতো না। প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার ইউনুচ জানান, আলিফ নদীতে ডুবে যেতে দেখে তিনি দ্রুত পানিতে ঝাঁপ দেন।

তবে তাকে খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাহবুব হোসেন জানান, নিখোঁজের খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বরিশাল থেকে ডুবুরির একটি দল এসে অভিযানে যোগ দিয়েছে এবং উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

আরো পড়ুন

বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগীতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

মেহেরাব হোসেন রিফাত : সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ এর গ্র্যান্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *