শুক্রবার, জুলাই ৩, ২০২৬

বরিশালের সাংবাদিক সাইদুর রহমান সাঈদ আর নেই

নিজস্ব প্রতিবেদক : বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দক্ষিণবঙ্গ পত্রিকার সম্পাদক ও প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান সাঈদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। রোববার ভোরে বাকেরগঞ্জ উপজেলার নিজ গ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।

জানা গেছে, রোববার (২৯ মার্চ) ভোর ৭টা ৩৫ মিনিটে বাকেরগঞ্জ উপজেলার ১২ নম্বর রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক সাইদুর রহমান সাঈদ। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং বরিশালে চিকিৎসা নেওয়ার পাশাপাশি ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিকতায় দীর্ঘ পথচলায় সাঈদ বরিশাল থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি দৈনিক দক্ষিণাঞ্চল, দৈনিক আজকের বার্তা, দৈনিক বরিশাল বার্তায় কাজ করার পাশাপাশি জাতীয় দৈনিক যুগান্তর ও সমকাল-এর বাকেরগঞ্জ প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দক্ষিণবঙ্গ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।

তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। আজ রবিবার বিকেলে পাদ্রিশিপপুরে সাঈদের নিজ বাড়ীতে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।

আরো পড়ুন

কোতয়ালী উত্তর থানা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে —এ্যাডভোকেট হেলাল শুক্রবার (৩ জুলাই) নগরীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *