শনিবার, জুলাই ৪, ২০২৬

বরিশালে হাস-মুরগি পালনে যুব উদ্যোক্তাদের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক : “সফল ভবিষ্যতের জন্য দক্ষতাই হোক শক্তি” এই স্লোগানকে সামনে রেখে বরিশালে যুব উদ্যোক্তাদের হাঁস ও মুরগি পালনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) বরিশাল সদর উপজেলার কাশিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাকের সাউথ ডিভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার (প্রগতি) মো. আলমগীর হোসেন। অতিথি ছিলেন ব্রাকের আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) আব্দুল্লাহ আল মুতি এবং সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারের উপ-পরিচালক ডা. সৈয়দ আলতাফ হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাকের এলাকা ব্যবস্থাপক (ইডিইউ মাইক্রোফাইন্যান্স প্রগতি) সৈয়দ রফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক (ইডিইউ মাইক্রোফাইন্যান্স প্রগতি) মো. কামরুল হাসান এবং বরিশাল সদর ব্রাকের এলাকা ব্যবস্থাপক স্বপন কুমার ঘোষ।

প্রশিক্ষণে ২০ জন তরুণ উদ্যোক্তাকে হাঁস ও মুরগি পালনের বিভিন্ন দিক সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। এতে সুস্থ হাঁস-মুরগির বৈশিষ্ট্য, রোগের কারণ ও প্রতিরোধ ব্যবস্থা, বিভিন্ন সংক্রামক রোগের লক্ষণ ও প্রতিকার বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া পোল্ট্রির খাদ্যের ধরন, পুষ্টিগুণ, বয়স ও উৎপাদনভেদে খাদ্য ব্যবস্থাপনা, খামারের উপযুক্ত পরিবেশ নিশ্চিতকরণ, বাসস্থান নির্মাণ, পরিচ্ছন্নতা এবং জীবাণুমুক্তকরণ পদ্ধতি নিয়েও বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।

আয়োজকরা জানান, এই ধরনের প্রশিক্ষণ যুবকদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করার পাশাপাশি দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়ুন

কোতয়ালী উত্তর থানা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে —এ্যাডভোকেট হেলাল শুক্রবার (৩ জুলাই) নগরীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *