এনামুল হক শিকদার, নলছিটি : ঝালকাঠির নলছিটিতে “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” শ্লোগানকে সামনে রেখে “সম্প্রীতির নলছিটি: বাস্তবতা ও করণীয়” শীর্ষক এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ মার্চ) সকাল ১০টায় নলছিটি প্রেস ক্লাব মিলনায়তনে এ সংলাপের আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) নলছিটি।
পিএফজি নলছিটি উপজেলা কো-অর্ডিনেটর মো. খলিলুর রহমান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিএফজি নলছিটি এম্বাসেডর অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সামসুল আলম বাহার, সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল বাসার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৌহিদ আলম মান্না, দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ বরিশাল অঞ্চলের প্রজেক্ট কো-অর্ডিনেটর হাদি উজ্জামান সুজন, ভলান্টিয়ারি অব নলছিটির আহ্বায়ক মো. সাহাদাত হোসেন ফকির এবং সুশীল সমাজের প্রতিনিধি মাসুমা হাদী প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি নলছিটি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামান মনির।
সংলাপে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ইয়ুথ লিডার, নারী নেত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা আন্তঃধর্মীয় সম্প্রীতি জোরদার, সামাজিক দ্বন্দ্ব ও সংঘাত নিরসন এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভায় নলছিটিতে শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং এ লক্ষ্যে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।