বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬

মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে -মুক্তিযোদ্ধা এবায়দুল হক চান

নিজস্ব প্রতিবেদক : ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল গণহত্যা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়, যা মুক্তিযুদ্ধের সূচনা ত্বরান্বিত করেছিল। এই মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্ব যেখানে বাঙালি জাতি তাঁর শেকড়ের সন্ধান খুঁজে পায়। তাই মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের কাছে আমাদের পৌঁছে দিতে হবে।

সোমবার সকাল ১১ টায় বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে জেলা তথ্য অফিস আয়োজিত ‘২৫ মার্চ গণহত্যা এবং ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভায়’ অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় বীর মুক্তিযোদ্ধা মোঃ এবায়দুল হক চান এ কথা বলেন।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশের ইতিহাস স্মরণ করতে গেলে হাজার বছরের সংগ্রামের বিভিন্ন খণ্ডিত ইতিহাস আমাদের স্মরণ করতে হয়। সব ইতিহাস ছাপিয়ে ৭১’র মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা।

তিনি বলেন, রক্তের স্রোতে ভাসিয়ে দিতে চেয়েছিল বাঙালির অধিকার আদায়ের সংগ্রাম। ২৫ মার্চের গণহত্যা শুধু এক রাতের হত্যাকাণ্ডই ছিল না, এটা ছিল মূলত বিশ্ব সভ্যতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। পরবর্তীতে ৯ মাসের দীর্ঘ যুদ্ধে ৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে আজকের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, মুক্তিযোদ্ধারা মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন যেন নতুন প্রজন্ম মুক্তভাবে জ্ঞান অর্জন করতে পারে। শুধু মুক্তিযুদ্ধের ইতিহাস জানলে হবে না, মুক্তিযুদ্ধের চেতনাকে মনে প্রাণে ধারণ করতে হবে। নিজের মূল্যবোধ, চিন্তা, কাজ ও আচরণে এই চেতনার প্রতিফলন ঘটাতে হবে। কেনন সমাজে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা করা মুক্তিযুদ্ধের চেতনারই অংশ।

সহকারী প্রধান শিক্ষক অনিমা রানী দাস এর সভাপতিত্বে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মৃদুল চৌধুরী কনক, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক সুভাশীষ চন্দ্র দে ও সিনিয়র শিক্ষক অলিমা কাদির। এসময় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বরিশাল জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মৃদুল চৌধুরী কনকের তত্ত্বাবধানে গণহত্যা দিবসের উপর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

আরো পড়ুন

গৌরনদীতে সাইক্লোন শেল্টারের রড চুরির ঘটনায় দুই বিএনপিকর্মীসহ ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর বাংলাবাজার এলাকায় সরকারি বরাদ্দে নির্মিত সাইক্লোন শেল্টারের প্রায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *