শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু 

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় জিসান (৭) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগষ্ট) দুপুরে উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়ন ২নং ওয়ার্ড প্যায়ারীমোহনের বটতলা এলাকায় রায়চাঁদ টু লর্ডহাডিঞ্জ যাওয়ার সড়কে এ দুর্ঘটনা ঘটে। শিশু জিসান ওই এলাকার রুবেলের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশু জিসান ওই এলাকার গঙ্গারাম দাস মন্দিরের পাঠশালায় শিশু শ্রেণিতে পড়ত। মন্দিরের ক্লাস শেষে ছুটি হওয়ার পর সে বাড়ি ফিরছিলো। রাস্তা পার হতে গিয়ে হঠাৎ একটি দ্রুতগামী ইঞ্জিলচালিত টমটমের নিচে পড়ে যায় জিসান। পরে এলাকাবাসী দ্রুত জিসানকে উদ্ধার করে পাশ্ববর্তী উপজেলা চরফ্যাশন হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। জরুরী বিভাগের ডাক্তার জিসানকে পর্য়বেক্ষণ করে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলাম বলেন, লর্ডহাডিঞ্জ ইউনিয়নের সভাপতি ইব্রাহিম মিয়া ঘটনাটি আমাদেরকে জানিয়েছে এবং দূর্ঘটনাকৃত টমটমটি তাদের জিম্মায় রয়েছে বলে জানিয়েছেন। শিশুটিকে যেহেতু পাশ্ববর্তী উপজেলার চরফ্যাশন হাসপাতালে নেয়া হয়েছে, পরিবারকে বলেছি মৃত্যু সনদ নিয়ে রাখতে এবং শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় এসে আইনগন ব্যবস্থা নিলে সর্বাত্নক সহযোগিতা করা হবে।
আজিম উদ্দিন খান, লালমোহন, ভোলা।

আরো পড়ুন

বরিশাল মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে রুকন সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ  গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে: মাওলানা জহির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *