শনিবার, জুলাই ৪, ২০২৬

আগৈলঝাড়ায় বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মো. ফারুক হোসেন, আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের মৃত দুলাল মল্লিকের ছেলে রুমিচ মল্লিকের ঘরে বসে মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে আগৈলঝাড়া থানার এসআই আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চালিয়ে রুমিচ মল্লিক ও তার সহযোগী একই উপজেলার শিহিপাশা গ্রামের শামচুল আলম এর ছেলে মাদক ব্যবসায়ী আব্দুর রহমানকে সোমবার রাতে ১শত পিচ ইয়াবাসহ রুমিচ মল্লিকের বাড়ি থেকে গ্রেপ্তার করে। এঘটনায় এসআই আব্দুল্লাহ আল মামুন বাদী আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীদের গতকাল মঙ্গলবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

আরো পড়ুন

কলাপাড়ায় পল্লীবিদ্যুৎ অফিসে গ্রাহক ভোগান্তি, ডিজিএমের কার্যকলাপে অতিষ্ঠ  কর্মচারীসহ উপজেলাবাসী

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া: পল্লীবিদুৎ সমিতির কলাপাড়া জোনাল অফিসের ডিজিএম শেখ আব্দুর রহমান’র কার্যকলাপে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *