শনিবার, মে ২৩, ২০২৬

চরফ্যাশনে জমি মাপাকে কেন্দ্র করে হামলার অভিযোগ।

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
চরফ্যাশনে জমি মাপাকে কেন্দ্র করে মো: হানিফ(৩৯), মো: আজাদ (৪৫) ও তাদের পরিবারের সদস্যদের উপর বহিরাগতদের নিয়ে হামলার অভিযোগ উঠেছে আনোয়ার হোসেন ওরফে সংগ্রাম ও তার ছেলে সৈকত এর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার আমেনাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ডাক্তারদের পোল এলাকায় হামলার এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত মো: হানিফ(৩৯) ও মো: আজাদ (৪৫) চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা নিচ্ছেন। তারা আমিনাবাদ ৫ ও ৬ নং ওয়ার্ডের বাসিন্দা। হামলাকারী আনোয়ার হোসেন এর বাড়ি একই ইউনিয়নের হালিমাবাদ ৩ নং ওয়ার্ডে। আহত মো: হানিফ জানান, আনোয়ার হোসেন ঘটনাস্থলে আমার কাছ ১০ শতাংশ সহ তার মা রফিকুন্নেছা ও অন্যান্য শরীকদের কাছ থেকে মোট ২৫ শতাংশ জমি কিনেছে । কিন্তু সে জমি দখল করে ৩৮ শতাংশ। বাকী ১৩ শতাংশ এর মালিক আমি , জামাল মেম্বার ও মফিজুর রহমান। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্যদের নিয়ে কয়েকবার মিমাংসার জন্য বসাবসি হলেও সে কারো সিদ্ধান্ত মানেনা, বরং তার কাছে কম দামে আমাদের ১৩ শতাংশ জমি বিক্রি করতে চাপ সৃষ্টি করে । ঘটনার দিন সকালে আমরা আমাদের জমি মাপতে গেলে, মাপ শেষ হওয়ার পর সে ও তার ছেলে সৈকত বহিরাগত ১০-১২ জন লোক নিয়ে এসে আমাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। তাদের হামলায় আহত অবস্থায় স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পর থেকে তারা বিভিন্ন মাধ্যমে আমাদের পরিবারের সদস্যদেরকে হুমকি দিচ্ছেন। আমরা আতঙ্কে রয়েছি।
অভিযুক্ত আনোয়ার হোসেন ওরফে সংগ্রাম হামলার বিষয় অস্বীকার করে বলেন, উভয় পক্ষের মধ্যেই মারামারির ঘটনা ঘটেছে। তবে বহিরাগতদের নিয়ে হামলার বিষয়ে জানতে চাইলে তিনি কোন উত্তর দেননি। চরফ্যাশন থানার ওসি জাহাঙ্গীর বাদশা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

নগরীতে মিউজিক্যাল ফোয়ারা উদ্বোধন করলেন সিটি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক ২০ মে বুধবার রাতে বরিশাল নগরীর সৌন্দর্য বর্ধন ও বিনোদনের পরিধি বাড়াতে বর্ণাঢ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *