চরফ্যাশন প্রতিনিধি : বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চরফ্যাশন উপজেলা শাখার কমিটি পুনর্গঠন করা হয়েছে।
এতে দৈনিক ইত্তেফাক’র চরফ্যাশন উপজেলা সংবাদদাতা মিজানুর রহমান নয়নকে সভাপতি ও ভোরের কাগজের চরফ্যাশন উপজেলা প্রতিনিধি এআর সোহেব চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
শনিবার সংগঠনের ভোলা জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট খলিল উদ্দিন ফরিদ এবং সাধারণ সম্পাদক ছোটন সাহা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পুনর্গঠিত এ কমিটির মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৮ সাল পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি: শাহাবুদ্দিন সিকদার (মানবজমিন), মু. খুরশিদ আলম (বাংলাবাজার পত্রিকা), ও কামরুল সিকদার (কালের কণ্ঠ)। সহ-সাধারণ সম্পাদক নুর উল্লাহ আরিফ (আলোকিত বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান রাছেল (সংবাদ সারাবেলা), হাসান লিটন (প্রতিদিনের বাংলাদেশ) ও শফি উল্যাহ শফি (বরিশাল বার্তা), বার্তা সম্পাদক: মেহেদী হান্নান (এশিয়ান টিভি), দপ্তর সম্পাদক: মোস্তাফিজুর রহমান (আজকের পরিবর্তন), কোষাধ্যক্ষ: জসিম পাটোয়ারী (অপরাধ বিচিত্রা), প্রচার ও প্রকাশনা সম্পাদক: মামুন হোসাইন (ভোরের আকাশ), নির্বাহী সদস্য: শাহ কামাল (মানবতার কণ্ঠ) ও আওলাদ হোসেন শামীম (সময়ের খবর)।
কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।