শনিবার, এপ্রিল ৪, ২০২৬

জেলেদের চাল বিতরণে অনিয়ম: তদন্তে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা ড. মাসুদ এমপির

মোঃ আল-আমিন পটুয়াখালী বাউফল প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন বাউফলের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
আজ (৪ এপ্রিল) শনিবার দুপুরে দেওয়া নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কালাইয়া ইউনিয়নের সম্মানিত জেলে ভাইদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে যে দুর্নীতির চিত্র প্রকাশিত হয়েছে, সে বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে দ্রুতই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিবসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের অন্যায় ও অপরাধমূলক কার্যক্রম থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরত থাকতে হবে। অন্যথায়, অপরাধের সঙ্গে জড়িত সবাইকে যথাসময়ে আইনের আওতায় আনা হবে।
এ সময় তিনি জনগণের অধিকার সংরক্ষণে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, সম্প্রতি জেলেদের ১৯২ বস্তা চাল আত্মসাতের অভিযোগ উঠেছে কালাইয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফিরোজ হাওলাদার এবং ইউপি সচিব আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে।
এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহমেদ বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  অভিযুক্তদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে দুয়েকদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো যাবে।

আরো পড়ুন

প্রবাসীর বাড়ি দখলের পাঁয়তারা।

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে চিহ্নিত সন্ত্রাসী ছালাউদ্দিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *