চরফ্যাশন প্রতিনিধি : দ্বীপজেলা ভোলার চরফ্যাশনে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় চরফ্যাশন উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে আলোচনা সভা, রুহের মাগফিরাত কামনা, মিলাদ-মাহফিল ও দোয়া মুনাজাতের মাধ্যমে দিবসটি পালন করা হয়।
দিবসটির দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, ভোলা জেলা বিএনপির সদস্য হেলাল উদ্দিন টিপু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোফরান মহাজন, উপজেলা যুবদলের সদস্য সচিব হাজি জাহিদুল ইসলাম রাসেল, সেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ুন কবির সিকদার, সদস্য সচিব কামরুজ্জামান শাহিন ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার প্রমূখ।
চরফ্যাশন সদর রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশ্রাফুর রহমান দিপু ফরাজী। দোয়া মুনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি সালাউদ্দিন।
এ-সময় বক্তৃতারা বলেন, বিএনপির প্রয়াত নেত্রী গণতন্ত্র রক্ষায় আপোষহীন ছিলেন। বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা খালেদা জিয়া দীর্ঘ ১৭ গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রামের কারণে জেল জুলুমের শিকার হয়েছেন। ফ্যাসিবাদী সরকার তাকে বিদেশ গিয়ে উন্নত চিকিৎসা নিতে দেয়নি।
দুর্ভাগ্য বসত বেগম খালেদা জিয়া আজকের বিএনপির দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখে যেতে পারেননি। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। এ সময় দলের উপজেলার সিনিয়র নেতৃবৃন্দসহ বিএনপির সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী -সমর্থকেরা উপস্থিত ছিলেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।