মোঃ রাসেল হাওলাদার, জিয়ানগর : দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে, বুকের দুধ খাইয়ে, শত কষ্ট সহ্য করে যে সন্তানকে বড় করেছিলেন মা-বাবা, আজ সেই সন্তানই তাদের ভুলে গেছে, পিরোজপুরের জিয়ানগর উপজেলায় এক কোটিপতি প্রবাসী ছেলের অবহেলায় মানবেতর জীবন কাটাচ্ছেন বৃদ্ধ পিতামাতা, অভাব-অনটনে দিন কাটছে তাদের, কখনো খাবার জোটে, কখনো জোটে না, অসুস্থ মা ছেলের জন্য কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছেন।
ঘটনাটি উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম বালিপাড়া গ্রামের, জানা গেছে, গ্রামের বাসিন্দা আঃ বারেক বয়াতীর ছেলে মোঃ মেহেদী হাসান বয়াতী (৩৬) দীর্ঘদিন ধরে দুবাই প্রবাসী,একসময় ছেলের পাঠানো টাকায় ভালোভাবেই চলছিল তাদের সংসার, বৃদ্ধ বয়সেও ছেলে নিয়ে ছিল অনেক স্বপ্ন, অনেক আশা, কিন্তু সময়ের ব্যবধানে সবকিছু যেন বদলে গেছে।
অভিযোগ রয়েছে, ছেলের স্ত্রী সাবরিনা আক্তার মীমের কুমন্ত্রণায় প্রায় এক বছর ধরে বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন মেহেদী, শুধু খোঁজখবরই নয়, তাদের ভরণপোষণের জন্য কোনো অর্থ সহায়তাও পাঠাচ্ছেন না তিনি, ফলে একবেলা খেয়ে আরেকবেলা না খেয়ে দিন কাটছে বৃদ্ধ দম্পতির।
স্থানীয়রা জানান, প্রায়ই তাদের ঘরে চুলা জ্বলে না, প্রতিবেশীরা খাবার দিলে খেতে পারেন, না দিলে উপোস থাকতে হয়,অসুস্থ মিনারা বেগমের একটি হাত প্যারালাইসড হয়ে গেছে, ডায়াবেটিসসহ নানা জটিল রোগে আক্রান্ত তিনি, নিয়মিত ওষুধ খাওয়ার সামর্থ্য না থাকায় দিন দিন তার শারীরিক অবস্থার আরও অবনতি হচ্ছে,অন্যদিকে বয়সের ভারে নুয়ে পড়া বাবা আঃ বারেক বয়াতীও আর কোনো কাজ করতে পারেন না,ভিটেবাড়ি ছাড়া তাদের আর কোনো সহায়-সম্পদ নেই।
কান্নাজড়িত কণ্ঠে মিনারা বেগম বলেন, “আমার ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করেছি। নিজের না খেয়ে তাকে খাইয়েছি, আজ সে আমাদের ভুলে গেছে, আমার একটা হাত অচল, ঠিকমতো চলাফেরাও করতে পারি না, ওষুধ কেনার টাকাও নেই,মানুষের দয়ায় কোনো রকমে বেঁচে আছি,আমি শুধু আমার ছেলেকে ফিরে পেতে চাই, এই বৃদ্ধ বয়সে ছেলে ছাড়া আমাদের দেখার আর কেউ নেই,এসময় কথা বলতে বলতে বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি, পাশে বসে নির্বাক চোখে শুধু অশ্রু ঝরাতে দেখা যায় বৃদ্ধ বাবা আঃ বারেক বয়াতীকেও।
এ হৃদয়বিদারক ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে,স্থানীয় সচেতন মহল মনে করছেন, বৃদ্ধ পিতামাতার প্রতি সন্তানের এমন অবহেলা শুধু অমানবিকই নয়, সমাজের জন্যও লজ্জাজনক। তারা দ্রুত ওই প্রবাসী ছেলেকে তার বাবা-মায়ের দায়িত্ব গ্রহণের আহ্বান।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।