মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

ইউএনও’র দ্রুত পদক্ষেপে মেরিন ড্রাইভে স্বস্তি, অপসারণ করা হচ্ছে পচা রাবিশ

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধিঃ
পর্যটকদের ভোগান্তি ও পরিবেশ দূষণের বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নিয়েছেন । উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব কাউছার হামিদের নির্দেশে পর্যটন এলাকার মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন স্থানে জমে থাকা পচা রাবিশ দ্রুত অপসারণের কাজ শুরু হয়েছে।

দীর্ঘদিন ধরে মেরিন ড্রাইভ এলাকায় দুর্গন্ধযুক্ত বর্জ্য ও পচা রাবিশ জমে থাকায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিশেষ করে দুর্গন্ধ ও নোংরা পরিবেশের কারণে পর্যটন এলাকার সৌন্দর্য নষ্ট হচ্ছিল বলে অভিযোগ ওঠে।

বিষয়টি প্রশাসনের নজরে আসার পর ইউএনও দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাবিশ অপসারণে কাজ শুরু করলে এলাকায় স্বস্তি ফিরতে শুরু করেছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, দ্রুত পদক্ষেপ নেওয়ায় পরিবেশের উন্নতি হচ্ছে এবং পর্যটকদের চলাচলেও স্বাভাবিকতা ফিরছে। তারা এ উদ্যোগের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাউছার হামিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সচেতন মহল মনে করছেন, পর্যটন এলাকার সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যকর উদ্যোগ অব্যাহত থাকলে পর্যটকদের কাছে এলাকার ইতিবাচক ভাবমূর্তি আরও বৃদ্ধি পাবে।

আরো পড়ুন

কলাপাড়ায় নব নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া : কলাপাড়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নব নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পাঁচ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *