শনিবার, জুলাই ৪, ২০২৬

মুলাদীতে পাওনা টাকা চাইতে গিয়ে হাফেজ আমিনকে হত্যা, গ্রেফতার ৩

ভূঁইয়া কামাল, মুলাদী : বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নে বালিয়াতলী গ্রামের হানিফ হাওলাদারের পুত্র হাফেজ আল আমিন (২৭)কে বাড়িতে ডেকে নিয়ে হত্যা করেছে নেশাখোর ও নেশা বিক্রেতারা।
ঘটনার বিবরণে জানাযায়, আল-আমিন তাদের কাছে পাওনা টাকা চাইলে গেলে ১৭ মে রবিবার বেলা ১২.৩০ ঘটিকায় বালিয়াতলী গ্রামের সালাম পন্ডিতের পুত্র নোমান, আক্তার সরাদারের পুত্র আজিজুল ও আলী ঘরামীর পুত্র সাহাবুদ্দিন ঘরামী তাদের লোকজন নিয়ে নিহত হাফেজ আলমিনকে পাওনা টাকা দিবে বলে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।
আহতকারীরা হাফেজ আল-আমিনকে জীবিত মনে করে চিকিৎসার জন্য মুলাদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। সাথে সাথে স্থানীয় জনগণ ও আল-আমিনের স্বজনরা হত্যাকারী সালাম পন্ডিতের পুত্র নোমান, আক্তার সরাদারের পুত্র আজিজুল ও আলী ঘরামীর পুত্র সাহাবুদ্দিন ঘরামীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দ করে।
নিহত আল আমিনের নিকট আত্মীয় আলা উদ্দিন সিকদার জানান হত্যাকারীরা দীর্ঘদিন এলাকায় বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য বিক্রয় করে ও নেশা সেবন করে আসছে। তারা আল-আমিনকে ডেকে নিয়ে হত্যা করছে। সে কোরআনের হাফেজ ছিল। তিনি আসামীদের বিচারের দাবি জানান। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয় মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোহেল রানা ঘটনার সত্যাতা স্বীকার করে বলেন এ ঘটনায় ৩জনকে গ্রেফতার করা হয়ছে। এর সাথে আরো জড়িতদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে প্রেরণ করা হয়ছে।

আরো পড়ুন

কোতয়ালী উত্তর থানা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে —এ্যাডভোকেট হেলাল শুক্রবার (৩ জুলাই) নগরীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *