রবিবার, জুলাই ৫, ২০২৬

নেছারাবাদে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি :
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা ; সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যত ‘ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা দেশে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে কেন্দ্রীয়ভাবে মেলার উদ্বোধন করা হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার ( ১৯ মে)  নেছারাবাদ উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে মেলার উদ্বোধন,  জনসচেতনতামূলক সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
দিনের শুরুতে  উপজেলা মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ( ভূমি), সাব-রেজিস্টার, রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের উপজেলা নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন। আলোচনা সভায়  মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন পেশার লোকজন, ছাত্র-ছাত্রীবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা – কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা সহজীকরন ও হয়রানি কমানোর লক্ষ্যে ভূমিসেবা মেলার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষ ভূমি ব্যবস্থাপনা বিষয়ে সচেতন হতে পারবেন এবং অনলাইনে ভূমিসেবা গ্রহণের পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন। আলোচনা সভা শেষে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর ভাষন উপস্থাপন করা হয়। এবং ভূমি সংক্রান্ত সমস্যা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়।
সবশেষে উপজেলা প্রশাসন উপস্থিত অতিথিদের নিয়ে মেলার কার্যক্রম ফিতা কেটে উদ্বোধন করেন। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে  উপস্থিত উপজেলা প্রশাসনের সাথে উপস্থিত অতিথিবৃন্দ র্যালিতে অংশ গ্রহন করেন।

আরো পড়ুন

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭

সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল): বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *