বুধবার, মে ২০, ২০২৬

প্রান্তিক কৃষকদের পাশে ব্র্যাক, মেহেন্দিগঞ্জে  ২০০ কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণ

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জঃ
মেহেন্দিগঞ্জে প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধি ও টেকসই সহায়তা প্রদানের লক্ষ্যে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স ‘দাবি প্লাস’ কর্মসূচির আওতায় উপজেলার ২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের ধান ও সবজির বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় ব্র্যাক  অফিসে আয়োজিত এ বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাউছার আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার পাপড়ি বাড়ৈ, সিনিয়র এলাকা ব্যবস্থাপক কিরণ চন্দ্র পান্ডে (দাবি), উপজেলা হিসাব ব্যবস্থাপক শান্তি রঞ্জন ভদ্র, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মেরিনা আক্তার, শাখা ব্যবস্থাপক সমীর কুমার মাল, সহকারী শাখা ব্যবস্থাপক মো. রাসেল খানসহ বিভিন্ন কর্মসূচির কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে ব্র্যাক সিড কর্তৃক উদ্ভাবিত হাইব্রিড আমন ধান ‘আলোড়ন ’সহ বিভিন্ন প্রজাতির উন্নতমানের বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১ কেজি আমন ধান (আলোরন ) ছাড়াও বেগুন, ঢেঁড়স, শসা, লাউ, করলা, পেঁপে, চাল কুমড়া, বরবটি, পুঁইশাক ও ডাঁটাশাকসহ মোট ১১ প্রকারের বীজ প্রদান করা হয়।
এ সময় বরিশালের আঞ্চলিক ব্যবস্থাপক দাবি  কৃষকদের সঙ্গে বীজ বপন, পরিচর্যা ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে মতবিনিময় করেন এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলেন, “প্রান্তিক কৃষকদের সহায়তায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। উন্নতমানের বীজ ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটবে।”
উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাউছার আহমেদ বলেন, “উন্নত জাতের বীজ ও সঠিক পরিচর্যার মাধ্যমে কৃষকরা অধিক ফলন পেতে সক্ষম হবেন। কৃষিকে আরও লাভজনক করতে সরকারি ও বেসরকারি উদ্যোগ একসঙ্গে কাজ করছে।” অত্র অফিসের শাখা ব্যবস্থাপক সমির কুমার মাল অফিসে আগন্তুুক সম্মানিত গ্রাহকদেরকে দীর্ঘদিন যাবত ব্যাকের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানায় এবং বীজ বিতরণ ও বীমা দাবি প্রদান করে সকলকে ধন্যবাদ জানিয়ে  অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠান শেষে কৃষকরা ব্র্যাকের এ উদ্যোগকে সময়োপযোগী ও সহায়ক হিসেবে অভিহিত করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো পড়ুন

নেছারাবাদে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি : ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা ; সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যত ‘ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *