শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

পিরোজপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জেলা কাব হলিডে

জাকির হোসেন :
পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দিনব্যাপী জেলা কাব হলিডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) জেলা স্কাউটস ভবনে বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার কাব স্কাউট সদস্য ও ইউনিট লিডাররা অংশগ্রহণ করেন।
সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ অনুষ্ঠানের উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, পিরোজপুর জেলার জেলা কমিশনার ইকবাল রেজা মাসুম এবং জেলা সম্পাদক মোহাম্মদ এনায়েত কবির খান।
এবারের কাব হলিডেতে কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা কাব লিডার রফিকুল ইসলাম রুমি (এএলটি)।
আয়োজকদের তথ্য অনুযায়ী, জেলার সাতটি উপজেলা থেকে ৩০টি কাব স্কাউট ইউনিটের ১৮০ জন কাব সদস্য এবং ৩০ জন ইউনিট লিডার এ কর্মসূচিতে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, কাব স্কাউটিং শিশুদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ তৈরিতেও এ কার্যক্রম কার্যকর ভূমিকা রাখে।
দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য শিক্ষামূলক কার্যক্রম, দলভিত্তিক কাজ, সৃজনশীল প্রতিযোগিতা ও দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন আয়োজন রাখা হয়। পরে সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী কাব স্কাউটদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

আরো পড়ুন

জিয়ানগরে বালিপাড়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আব্দুল জলিল শেখ, গণসংযোগে সরব

জাকির ফরাজী, নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের জিয়ানগর উপজেলার ৩ নম্বর বালিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আগাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *