রবিবার, জুলাই ২৬, ২০২৬

নেছারাবাদে ঐতিহ্যবাহী ভেলা বাইচ ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত 

ফরিদ আহমেদ, নেছারাবাদ : পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া গ্রামে ঐতিহ্যবাহী ভেলা বাইচ ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১ জুন ) বিকেলে উপজেলার বেলুয়া নদীতে ‘শেষ ঠিকানা মানবকল্যাণ সংস্থা’র উদ্যোগে ১০তম ঐতিহাসিক উড়িবুনিয়া তালুকদারবাড়ী ভেলা বাইচ ও সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সংস্কৃতির সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত ঐতিহ্যবাহী এ অনুষ্ঠান দেখতে বেলুয়া নদীর দু’পাড়ে আশেপাশের গ্রামের শতশত মানুষের ঢল নামে। উপস্থিত সকলে এই অভূতপূর্ব আয়োজন দেখে অনেক আনন্দিত ও উল্লাসিত বোধ করেছেন।
ভেলা বাইচ ও সাঁতার দেখতে আসা কয়েকজনের সাথে কথা হলে তারা বলেন, ঈদের পরবর্তী প্রতিবছর আমাদের গ্রামে এরকম আয়োজন করা হয়। আজকের এ প্রতিযোগিতার মাধ্যমে আমাদের সেই ফেলে আসা ছোট বেলার কথা মনে পড়ে যায়। গ্রামবাংলার বিলুপ্ত প্রায় ঐতিহ্যবাহী এই কলাগাছের ভেলা বাইচ প্রতিযোগিতা ধরে রাখার জন্য সরকারি উদ্যোগও প্রয়োজন বলে মন্তব্য করেন তারা।
প্রতিযোগিতা শেষে বিজয়ের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়। এতে শেষ ঠিকানা মানবকল্যাণ সংস্থার প্রতিনিধিরা  ছাড়াও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নানা শ্রেণি- পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলার আসামির তন্ময় মিস্ত্রিকে যাবজ্জীবন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *