রবিবার, আগস্ট ২৩, ২০২৬

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পিরোজপুর জেলা প্রশাসনের অভিযান

পিরোজপুর প্রতিনিধি:
পবিত্র রমজান উপলক্ষে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার তদারকি শুরু করেছে পিরোজপুর জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর শহরের পৌর কাঁচা বাজার পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা।

পরিদর্শনকালে নিত্যপণ্যের মূল্য তালিকা টানানো, অতিরিক্ত দাম না নেওয়াসহ পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব আরোপ করেন অতিরিক্ত জেলা প্রশাসক। একই সঙ্গে বাজার দখলমুক্ত করতে ফুটপাত ও বাজারের জায়গায় যেসব অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে তার মধ্যে কয়েকটি উচ্ছেদ করা হয়। বাকিগুলোর মালিকদের নিজ দায়িত্বে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিকে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রেতারা।

মাঝে মাঝে বাজার তদারকি হলে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় থাকবে এবং মানুষ স্বস্তিতে রমজানের বাজার করতে পারবে বলে জানান ক্রেতারা। বাজার তদারকি শেষে সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমরা জেলা প্রশাসকের নির্দেশে বাজার মনিটরিং করছি। আমরা বেশ কিছু অসংগতি লক্ষ করেছি। ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানে মূল্য তালিকা টানিয়ে রাখেনি। এছাড়াও অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। ভোক্তারা যেনো ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে এজন্য রমজান মাস জুড়ে বাজার মনিটরিং অব্যাহত থাকবে। অভিযানে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) এসএম আল আমিন সহ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

আরো পড়ুন

শিকলে বাঁধা মেয়ে, অসুস্থ বোন—ষাটোর্ধ্ব আছিয়ার একার লড়াই

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: মেয়ে ও বোন—দুজনই মানসিকভাবে অসুস্থ। একজনকে মানুষের ক্ষতি করার আশঙ্কায় শিকলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *