বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

ইলেকট্রিশিয়ানের বিরুদ্ধে নারীকে ধর্ষন চেষ্টার অভিযোগ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়ায় এক নারী (৪৭) কে ধর্ষন চেষ্টার অভিযোগে ফোরকান হাওলাদার (৪৮) নামের এক ইলেকট্রিশিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ।

এঘটনায় সোমবার সকালে ওই নারী বাদী হয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে একটি ধর্ষন চেষ্টার মামলা দায়ের করেছেন। গতকাল রাত নয়টায় পৌর শহরের বাদুরতলী স্লুইজ এলাকায় এ ঘটনা ঘটে। ফোরকান সম্পর্কে ওই নারীর মামাতো ভাই।

মামলা সূত্রে জানা যায়, ওই নারীর বসত ঘরের দোতলায় বিদ্যুতের সমস্যা দেখা দিলে ইলেকট্রিশিয়ান ফোরকানকে খবর দেয়া হয়। পরে রাত নয়টার দিকে সে তাদের ঘরে গিয়ে বিদ্যুৎ সারানোর কাজ শুরু করে।

এসময় ওই নারীকে ঘরে একা পেয়ে ফোরকান তার শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দেয় এবং জাপটে ধরে ধর্ষনের চেষ্টা করে। তাৎক্ষিনক তার ডাকচিৎকারে পাশের গোয়াল ঘরে থাকা তার স্বামী এবং সন্তান দৌড়ে গিয়ে ফোরকানকে হাতেনাতে আটক করে।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে পুলিশে সোপর্দ করে। কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, ধর্ষন চেষ্টার মামলার আসামীকে আজই আদালতে প্রেরন হবে।

আরো পড়ুন

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করতে বিভাগীয় সেমিনার

নিজস্ব প্রতিবেদক।। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল, নির্ভুল ও জনবান্ধব করতে বরিশাল বিভাগীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *