বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

বরিশালে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী

মোঃ রাসেল হাওলাদার : ৫ জুন শুক্রবার সন্ধ্যায় নগরীর ২৩নং ওয়ার্ডে বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড. মুয়ায্যম হোসাইন হেলাল, মোয়াজ্জেম হোসেন হেলাল।

অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদী (রহ:) ছোট সন্তান, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জিয়ানগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নাসিম বিন সাঈদী।

অনুষ্ঠানে নাসিম বিন সাঈদী বলেন, ইসলামকে বিজয়ী করতে হলে তিনটি বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে- অর্থনৈতিক অঙ্গণে শক্তিশালী হতে হবে, রাজনৈতিক পরিমন্ডলে কৌশলী হতে হবে এবং মিডিয়া অঙ্গণে সরব পদচারনা রাখতে হবে।

তিনি আরও বলেন ইসলামের বিজয় সুনিশ্চিত করতে হলে আমাদের এই সেক্টরগুলোতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল মহানগর সভাপতি মাস্টার মোঃ মিজানুর রহমান।

সভাপতিত্ব করেন ২৩নং ওয়ার্ড জামায়াতের আমীর মোঃ নুরুল আমিন, অনুষ্ঠান সঞ্চালনা করেন ২৩নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মোঃ আনিসুর রহমান।

আরো পড়ুন

ফিসনেট প্রকল্প এর সহযোগিতায় সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা বিষয়ক কর্মশালা

বরগুনা প্রতিনিধি।। অদ্য ইং ০৯.০৯.২০২৬ তারিখ বুধবার তালতলী উপজেলায় পায়রা সম্মেলন কেদ্রে সেন্টার ফর ন্যাচারাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *