সোমবার, জুলাই ২৭, ২০২৬

নেছারাবাদে অতিরিক্ত ভাড়া আদায় : দুই বাস কাউন্টারকে জরিমানা

ফরিদ আহমেদ, নেছারাবাদ ( স্বরূপকাঠি) :
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি বাসস্ট্যান্ডে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এতে দুইটি বাস কাউন্টারকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত অর্থ তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
শনিবার (৬ জুন) দুপুরের দিকে উপজেলার স্বরূপকাঠি বাসস্ট্যান্ডে বিভিন্ন বাস কাউন্টারে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ। এ অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করে নেছারাবাদ থানা পুলিশ।
অভিযান সূত্রে জানা যায়, ঈদ- পরবর্তী কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় গোল্ডেন লাইন পরিবহনকে ১৫ হাজার টাকা এবং রয়েল পরিবহনকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি যেসব যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছিল, তাদেরকে তাৎক্ষণিকভাবে সেই অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এবং ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয়। এতে উপস্থিত যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং ভ্রাম্যমাণ আদালতের এ উদ্যোগকে তারা স্বাগত জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ এলেই নেছারাবাদের ঢাকাগামী বাস কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় যেন অলিখিত নিয়মে পরিনত হয়। কিছু কাউন্টার পরিচালক যাত্রীর চাপকে পুঁজি করে ঢাকার অভ্যন্তরে চলাচলকারী লোকাল বাস দূরপাল্লার বাস হিসেবে ব্যবহার করে অতিরিক্ত ভাড়া আদায় করেন।
ভাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ বলেন, “যাত্রীদের সঙ্গে কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত ভাড়া আদায় সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

আরো পড়ুন

বরগুনার পাথরঘাটায় নৌ পুলিশের ভয়ংকর চাঁদাবাজি যা ধরা পড়ে  গোপন ক্যামেরায় 

মইনুল আবেদীন খান,বরগুনা জেলা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী-বলেশ্বর নদীতে যেতে হয় পাথরঘাটা জুড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *