বরগুনা প্রতিনিধি।।
অদ্য ২২ জুন, ২০২৬ তারিখে, বরগুনা জেলার তালতলী উপজেলায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) কর্তৃক বাস্তবায়িত ‘ফিশনেট প্রজেক্ট’-এর আয়োজনে উপজেলার উপকূলীয় অঞ্চলের সামুদ্রিক আবাসস্থল সংরক্ষণ, সুনীল অর্থনীতি (ব্লু ইকোনমি) সম্ভবনা ও মৎস্য ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালাটি তালতলী উপজেলার মডেল মসজিদ প্রশিক্ষণ রুমে অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় তালতলী উপজেলার ফিশনেট প্রজেক্টের ইনফরমাল সিবিও (CBO) সংগঠন ‘তালতলী বাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমিতি’-এর সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন ফিশনেট প্রজেক্ট (সিএনআরএস)-এর তালতলী উপজেলা কো-অর্ডিনেটর যশোমন্ত মল্লিক। তিনি উপকূলীয় মৎস্য ব্যবসা টেকসই করতে এবং স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে ক্ষুদ্র ব্যবসায়ীদের উক্ত প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
দিনব্যাপী এই প্রশিক্ষণের মূল বিষয়ভিত্তিক টেকনিক্যাল সেশনগুলো পরিচালনা করেন ফিশনেট প্রজেক্টের প্রজেক্ট অফিসার (মেরিন প্রটেকশন) মোঃ আরাফাত রহমান। তিনি সামুদ্রিক মৎস্য ব্যবসা ব্যবস্থাপনা, সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমির অপার সম্ভাবনা এবং সামুদ্রিক আবাসস্থল ও জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় ব্যবসায়ী ও অংশীজনদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ক্ষতিকারক মৎস্য আহরণ রোধ এবং পরিবেশবান্ধব উপায়ে সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করার ওপর সেশনে বিশেষ জোর দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, এই দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে তারা সামুদ্রিক মৎস্য ব্যবসার আধুনিক ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষার পারস্পরিক সম্পর্ক বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেছেন, যা তাদের ব্যবসায়িক ও সামাজিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।
আজকের তালতলী উপজেলায় উপকূলীয় অঞ্চলের সামুদ্রিক আবাসস্থল সংরক্ষণ, সুনীল অর্থনীতি (ব্লু ইকোনমি) সম্ভবনা ও মৎস্য ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিএনআরএস এর ফিসনেট প্রকল্প এর তালতলী উপজেলার সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ মেহেদী হাসান।
বাস্তবায়িত ফিসনেট প্রকল্পের আর্থিক সহযোগিতায় ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং কনসোটিয়াম লিড সংস্থা উত্তরণ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।