সোমবার, জুন ২৯, ২০২৬
{"source_type":"vicut","data":{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"18.2.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"B4CNNQRG-FY72-COHG-HDFL-PA1I81G5Y5JK","pictureId":"B4CNNQRG-FY72-COHG-HDFL-PA1I81G5Y5JK","capability_name":"capcut_photo_editor,capcut_image_filters"},"tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"18.2.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"B4CNNQRG-FY72-COHG-HDFL-PA1I81G5Y5JK","pictureId":"B4CNNQRG-FY72-COHG-HDFL-PA1I81G5Y5JK","capability_name":"capcut_photo_editor,capcut_image_filters"}"}

নেছারাবাদে প্রয়াত ওয়াহিদুজ্জামানের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

মোঃ ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি :
পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মরহুম ওয়াহিদুজ্জামান ওয়াহিদের স্মরণে শোক সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন)​ বিকেল সাড়ে ৫টায় ( বাদ আসর ) উপজেলা বিএনপি ও এর অঙ্গ – সহযোগী সংগঠনের উদ্যোগে ফজিলা রহমান মহিলা কলেজ মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর এমপি। উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস. এম. আহসান কবির, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরুল আলম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব আব্দুল্লাহ আল বেরুনী সৈকত, স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দীন তালুকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম লিটু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মইনুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, মরহুমের আত্মীয় – স্বজন এবং বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষ।
​প্রধান অতিথির বক্তব্যে আহমেদ সোহেল মনজুর এমপি মরহুম ওয়াহিদুজ্জামানের রাজনৈতিক ও সামাজিক জীবনের স্মৃতিচারণ করে বলেন, “ওয়াহিদ ভাই ছিলেন তৃণমূল রাজনীতির এক নিবেদিতপ্রাণ ও জননন্দিত নেতা। প্রতিকূল রাজনৈতিক পরিবেশেও তিনি কখনো নিজের আদর্শ ও নীতির প্রশ্নে আপোশ করেননি। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”
 উপস্থিত অন্য ​বক্তারা বলেন, ওয়াহিদুজ্জামান ওয়াহিদ কেবল একজন দক্ষ রাজনীতিবিদই নন, সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোই ছিল তাঁর জীবনের মূল দর্শন। তাঁর আকস্মিক মৃত্যুতে নেছারাবাদ তথা পুরো পিরোজপুর জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে যে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
​শেষে মরহুমের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
​উল্লেখ্য, গত শনিবার ( ১৩ জুন, ২০২৬) নেছারাবাদ উপজেলা বিএনপির এই প্রবীণ নেতা ভারতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।

আরো পড়ুন

কৃষিতে নীরব বিপ্লব: সবজির সবুজ সমারোহে স্বাবলম্বী নীলগঞ্জের কুমিরমারা গ্রাম

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রাম আজ কৃষি উৎপাদনের এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *