শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬

মুলাদীতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি

ভূঁইয়া কামাল, মুলাদী।

বরিশালের মুলাদী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলার যুব ও
ক্রিড়া বিভাগের উদ্যোগে গতকাল ২৬ জুন শুক্রবার সকাল ১০টায় মুলাদী কেন্দ্রীয়
ঈদগাঁ ময়দানে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে মাদকবিরোধী
আলোচনা সভা ও যুব র‌্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা যুব ও ক্রিড়া বিভাগের সভাপতি
প্রভাষক মা. দিদারুল আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা
জামায়াতের আমির মাও: মো: আবু ছালেহ।
আলোচনা শেষে মুলাদী কেন্দ্রীয় ঈদগাঁ ময়দান থেকে যুব র‌্যালিটি মাদকের
বিরুদ্ধে বিভিন্ন ধরনের শ্লোগান দিতে দিতে বনফুল মোড়ে শেষ হয়।
র‌্যালিতে উপজেলা জামায়াতে সেক্রেটারি ডাক্তার মাওলানা মোরশেদ আলম,
এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মোতালেব, অধ্যক্ষ আবদুল্লাহ আহাদ,
উপজেলা অফিস সম্পাদক মাওলানা মাঈনুদ্দিন, মুলাদী পৌর আমীর অধ্যক্ষ মোঃ
হুমায়ুন কবির, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: আলাউদ্দিন
প্যাদা ও উপজেলা যুব বিভাগের সেক্রেটারী মো: বায়েজিদ হোসেনসহ কয়েকশত
কর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপজেলা জামায়াতের আমির মাও: মো: আবু ছালেহ বলেন,
মাদক আজ সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকিতে পরিণত হয়েছে। মাদকের
ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার
পাশাপাশি প্রশাসনকেও কার্যকর ভূমিকা রাখতে হবে, মাদক একটি সমাজ ও
রাষ্ট্রবিরোধী ব্যাধি। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। জাতীয়
বাজেটে মাদকের মূল্য বৃদ্ধির প্রসঙ্গ তুলে ধরে বলেন, শুধু মূল্য বৃদ্ধি করলেই
মাদকসেবন কমবে না, বরং মাদককে সম্পূর্ণ নিষিদ্ধ করার উদ্যোগ নিতে হবে।
অনুষ্ঠানের সভাপতি প্রভাষক মা. দিদারুল আহসান বলেন, মাদকাসক্তি
সামাজিক শান্তি ও সমৃদ্ধির অন্তরায়। মাদকাসক্তি রুখবোই সুন্দর, সমৃদ্ধ ও নিরাপদ
আগামীর বাংলাদেশ গড়বোই। মাদকাসক্তি মানুষের শারীরিক, পারিবারিক ও
সামাজিক জীবনকে সম্পূর্ণ ধ্বংশ করে দেয়। এ থেকে বাঁচতে হলে ব্যক্তিগত
সচেতনতা ও পারিবারিক নৈতিক শিক্ষা প্রয়োজন। মাদকমুক্ত সমাজ গঠনে দলমত
নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি প্রতিবেশী দেশ ভারতের সমালোচনা করে বলেন, ভারত আমাদের পানি
আটকে রাখে, আবার মাদকও পাঠায়। আমরা ইলিশ, আম ও কাঁঠাল পাঠাই, তারা
পাঠায় মাদক। আমরা চাই, মাদক পাঠানো বন্ধ হোক। জাতির মূল্যবান সম্পদ তথা
দেশের যুব শক্তিকে মাদক থেকে দুরে রাখতে যুব সমাজকে সৃজনশীল কাজে সম্পৃক্ত
করতে সকলকে আহবান জানানো হয়।

আরো পড়ুন

বরিশালে নারী ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা, আহত ৩

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর ৬ নম্বর ওয়ার্ডের কলাপট্টি এলাকায় দোকানের বেচাকেনাকে কেন্দ্র করে এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *