বুধবার, জুলাই ১, ২০২৬

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ঝালকাঠি সদরের বড় জয়, নলছিটিকে ৭-০ গোলে হারাল।

এনামুল হক সিকদার, নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি চায়না মাঠে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর প্রথম রাউন্ডের ম্যাচে নলছিটি পৌরসভাকে ৭-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে ঝালকাঠি সদর উপজেলা দল।
বুধবার (১ জুলাই) বিকেল ৪টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ঝালকাঠি সদর উপজেলা। পুরো ম্যাচে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে তারা একের পর এক গোল করে ৭-০ গোলের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ (নলছিটি) আসনের গণমানুষের মাননীয় সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের অতিথি, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী মাঠে উপস্থিত থেকে ম্যাচটি উপভোগ করেন।
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে নলছিটিতে ছিল উৎসবমুখর পরিবেশ। দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো মাঠ ছিল।

আরো পড়ুন

পরীক্ষা দিতে গিয়ে জীবন দিল শিক্ষার্থী; লাশ কাঁধে নিয়ে সহপাঠীদের বিক্ষোভ

চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার চেয়ারম্যান-শশীভূষণ আঞ্চলিক সড়কে বালুভর্তি ট্রলির ধাক্কায় লিয়া আক্তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *