সোমবার, জুলাই ৬, ২০২৬

হিজলায় ছাত্রদল নেতার মটরসাইকেলের বহরে হামলা, মোটরসাইকেল আগুন, আহত ৪

হিজলা প্রতিনিধিঃ
বরিশালের হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নে রাজনৈতিক কোন্দলে কয়েক দিন যাবৎ চলছে হামলা পাল্টা হামলা ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ। দিন দিন ভয়াবহ সংঘর্ষের রূপ ধারণ করেছে।

ঘটনায় সূত্রপাত ঘটে গত ২১ শে জুন, বরিশাল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল মোল্লার উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেন ইউনিয়ন যুবদল নেতা মোস্তফা সিকদারের ছেলে সোহাগ জুবায়ের ও লাল চাঁন ফরাজী সহ ১০-১৫ জন।

ঐ ঘটনাকে কেন্দ্র করে রাতের আঁধারে গৌরবদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন বেপারী ও মোস্তফা সিকদারের মাছঘাটে হামলা ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ করা হয় ।

গতকাল রবিবার বিকেলে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় থাকা ইসমাইল হোসেন মোল্লা নিজ এলাকায় আসার কথা শুনে । তাকে শুভেচ্ছা জানাতে স্থানীয় নেতাকর্মীরা গৌরবদী ইউনিয়নের শাওড়া বাজার থেকে ১০/১৫ টি মটরসাইকেলের যোগে একতা খেয়াঘাট যাওয়ার পথে একতা বাজার গেলে হামলার মুখে পড়ে।

তখন ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে শুভেচ্ছা জানাতে যাওয়া মটরসাইকেলের বহরে হামলায় ৪ জন গুরুতর আহত হয়। এছাড়াও বহরে থাকা ৬ টি মটরসাইকেল আগুনে দেয়া হয় ।

এসব সহিংসতার ঘটনায় গৌরবদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন বেপারী বলেন গতকালের ঘটনার সময়ে আমি সেখানে ছিলাম না। তবে ইসমাইল মোল্লার সমর্থকরা যুবদল নেতা মোস্তফা সিকদারের বাড়ি ও শরীফ বাবুর্চির বাড়িতে হামলার অভিযোগ করেন।

গৌরবদী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলাইমান জমাদার জানান ছাত্রদল নেতা ইসমাইল মোল্লার উপর অতর্কিত হামলা ও পাল্টা হামলা নিয়ে হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান ও উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট দেওয়ান মোঃ মনির হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন মীমাংসা করার তারিখ উভয় পক্ষকে অবহিত করেন ।

গতকাল ইসমাইল মোল্লা নিজ এলাকায় আসার কথা শুনে নেতাকর্মীরা শুভেচ্ছা জানাতে যাওয়ার পথে হামলা চালিয়ে ৪ জনকে গুরুতর আহত ও ৬ টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। এটা পৃব পরিকল্পিত।এ ঘটনায় প্রমাণ করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসানের এলাকার সুনাম নষ্ট করার পাঁয়তারা করছে।

হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান বলেন উভয় পক্ষকে নিয়ে হিজলা উপজেলার সিনিয়র নেতারা আগামীকাল বসে আলোচনা সাপেক্ষে সমাধান করবেন। তবে দুই পক্ষ লিখত অভিযোগ দিয়েছেন। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

আরো পড়ুন

কুয়াকাটা-কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কে ১৫ বিপজ্জনক বাঁক, বাড়ছে দুর্ঘটনা

মহিপুর প্রতিনিধি: পর্যটনকেন্দ্র কুয়াকাটার প্রবেশদ্বার হিসেবে পরিচিত কুয়াকাটা-কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের ৭০ কিলোমিটার অংশে অন্তত ১৫টি বিপজ্জনক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *