বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

আজিম উদ্দিন খান, লালমোহন, ভোলা 
“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলার লালমোহনে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে। ‘লালমোহন উপজেলা প্রশাসন’এবং ‘বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’-এর যৌথ উদ্যোগে সোমবার (৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সিফাত বিন সাদেক এর সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রীমা আক্তার-এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবু হাছনাইন, সমাজসেবা অফিসার মোঃ মাসুদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লী গ্রাম হলো দেশের প্রাণ। দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী ও গতিশীল করতে হবে। কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, নারীর ক্ষমতায়ন ও সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে পল্লী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে নিজ নিজ অবস্থান থেকে পল্লী উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে।
আলোচনা সভা শেষে, বিভিন্ন উদ্যোক্তা ৮জন সদস্যদের মধ্যে ঋণের চেক বিতরণ, ৬০ জন সদস্যদের মধ্যে আমড়া, লেবু ও পেয়ারা ফলের চারা বিতরণ, সদস্যদের প্রশিক্ষণ এবং বিআরডিবি অফিসের শ্রেষ্ঠ ম্যানেজার ও শ্রেষ্ঠ মাঠ সংগঠককে পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

আরো পড়ুন

চাঁদশী ইশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ‎

সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল): বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রী ফুটবল টুর্নামেন্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *